ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

আড়াই লাখ ডলারে হিটলারের ফোন বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আডলফ হিটলারের ব্যবহৃত একটি টেলিফোন নিলামে উঠলে প্রায় আড়াই লাখ ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড শহরে অনুষ্ঠিত এক নিলাম নাৎসি নেতার এই লাল ফোনটি বিক্রি হয়। খবর বিবিসির।

ফোনটি যিনি কিনেছেন তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। সরাসরি নয় বরং ফোনেই তিনি এই টেলিফোনটির দাম হাঁকিয়েছিলেন। হিটলারের টেলিফোনটির নিলাম শুরু হয় এক লাখ ডলার দিয়ে।

ফোনটির গায়ে আডলফ হিটলারের নাম খোদাই করে লেখা। ১৯৪৫ সালে বার্লিনের একটি বাঙ্কারে এই ফোনটি পাওয়া গিয়েছিলো।

জার্মানির আত্মসমর্পণের পরপরই সোভিয়েত সৈন্যরা সুভ্যেনির হিসেবে এই ফোনটি তুলে দেন ব্রিটিশ কর্মকর্তা স্যার রালফ রেইনারের কাছে।

আলেকজান্ডার হিস্টোরিক্যাল অকশন্স এই ফোনটি নিলামে বিক্রি করেছে।

এই অকশন হাউজের কর্মকর্তারা বলছেন, ফোনটি ছিলো ‘গণ-বিধ্বংসী মারণাস্ত্র’ কারণ আডলফ হিটলার এটি ব্যবহার করতেন।

তারা বলেন, এই ফোনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার দেওয়া নির্দেশে বহু মানুষকে হত্যা করা হয়।

তবে ফোনটি যতো দামে বিক্রি হতে পারে বলে ধারণা করা হয়েছিলো শেষ পর্যন্ত তারচেয়েও কম দামে বিক্রি হয়েছে।

এছাড়াও নিলামে হিটলারের মালিকানাধীন অ্যালসেশিয়ান কুকুরের একটি মূর্তিও এসময় বিক্রি হয়েছে। মূর্তিটি পোরসালিনের তৈরি। দাম উঠেছে প্রায় ২৫ হাজার ডলার। তবে এটি কিনেছেন অন্য এক ব্যক্তি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আড়াই লাখ ডলারে হিটলারের ফোন বিক্রি

আপডেট সময় : ০৭:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭