ঢাকা ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো ইতালি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • 32

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো ইতালিআয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার মাধ্যমেই ইতিহাসের পাতায় নাম লেখায় ইতালি ক্রিকেট দল। আইসিসির পূর্ণ সদস্যের দলের বিপক্ষে এটাই ছিলো তাদের প্রথম সিরিজ। অবশ্য প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুঁইয়েছে ইতালি। কিন্তু তৃতীয় ম্যাচে আইরিশদের ৪ উইকেটে হারিয়ে নতুন করে ইতিহাস গড়লো তারা।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ১৫৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় পায় ইতালি।

জয়ের জন্য শেষ দুই ওভারে ইতালির দরকার ছিল ৩০ রান। তখন পর্যন্ত ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছিল আয়ারল্যান্ড। কিন্তু শেষ ৯ বলেই দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন গ্রান্ট স্টেয়ার্ট। মাত্র ১৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে ১৫৫ রানের জবাবে ব্যাট করতে নামে ইতালি। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই দুই উইকেট হারায় তারা। ৮ রানে জাস্টিন মোস্কা ও ১১ রানে অ্যান্থনি মোস্কা আউট হন। আর ১৪ রান করে সাজঘরের পথ ধরেন জেজে স্মুট। আর হ্যারি মানাতির ব্যাট থেকে আসে ১০ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংসটি খেলেন উইয়ান ম্যাডসন।

এ ছাড়া গিয়ান পিয়েরে ২২ ও মার্কাস ক্যাম্পোপিয়ানো ৮ রান করেন।

এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৬ রান করে আউট হন আইরিশ ওপেনার রস আডায়ের। ১৩ রানে থামেন হ্যারি টেক্টর। আর লরকান টাকার সাজঘরে ফেরেন ০ রানেই। এদিকে ২ রান আসে জর্জ ডকরেলের ব্যাট থেকে।

দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংসটি খেলেন পল স্টার্লিং। এ ছাড়া বেন কালিজ ২২, মার্ক আডায়ের ২৫, গ্যারেথ ডেলানি ১৮ ও ব্যারি ম্যাককার্থি ১১ রান করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো ইতালি

আপডেট সময় : ১০:৪৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬