ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

আমরা প্রমাণ করেছি কোনো দুর্নীতি করিনি, এটা মূল কথা: প্রধানমন্ত্রী

ঢাকা: পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, চ্যালেঞ্জ ছিলো, প্রমাণ করেছি আমার কোনো দুর্নীতি করিনি।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পদ্মাসেতু প্রকল্প নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, পদ্মাসেতু নির্মাণে বাংলাদেশের অবস্থান পরিষ্কার হয়েছে। বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ ছিল, তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

যদি পদ্মাসেতু আরও আগে হতো তাহলে ১-২ শতাংশ ডিজিপি বৃদ্ধি হতো। অনেক আগে সেতুটি নির্মাণ হয়ে যেতো। ২০১৪ সালে পদ্মাসেতুর একটা বড় অবয়ব দেখতে পেতাম। এই স্ক্যান্ডালের কারণে সেতুটির কাজ পিছিয়ে গেছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ ছিল, আমরা প্রমাণ করেছি কোনো দুর্নীতি করিনি, এটা মূল কথা’।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) পদ্মাসেতু প্রকল্পের দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগটি কানাডার অন্টারিও সুপিরিয়র কোর্ট খারিজ করে দেন। এতে প্রমাণিত হয়েছে পদ্মাসেতু প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগটি মিথ্যা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আমরা প্রমাণ করেছি কোনো দুর্নীতি করিনি, এটা মূল কথা: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭