ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

আইএসের সেকেন্ড-ইন-কমান্ড হায়ালি নিহত

স্টাফ রিপোর্টার,
670
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লিভ্যান্ট (আইএসআইএল)-এর দ্বিতীয় শীর্ষ নেতা নিহত হয়েছেন। বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র নেড প্রাইস বলেন, ফাহদিল আহমাদ আল-হায়ালি, যিনি হাজি মুয়াতাজ নামেও পরিচিত, তিনি গত ১৮ই আগস্ট মার্কিন সামরিক বাহিনীর এক বিমান হামলায় নিহত হন। ইরাকের মসুল শহরের কাছে তাকে বহনকারী গাড়ি লক্ষ্য করে এ হামলা পরিচালিত হয়। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। প্রাইস বলেন, তার মৃত্যু আইএসআইলের কর্মকা-ে বিরূপ প্রভাব ফেলবে। অর্থায়ন, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ এবং রসদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ ও বন্টনের মতো বিষয়গুলো দেখাশোনা করতেন তিনি। অস্ত্র, বিস্ফোরক, যানবাহন সরবরাহ ও বন্টন এবং ইরাক ও সিরিয়ায় আইএস সদস্যদের পাঠানোর ব্যাপারে ‘প্রধান সমন্বয়ক’ ছিলেন হায়ালি। তিনি ইরাকে আইএসের কর্মকা- পরিচালনার দায়িত্বে ছিলেন। গত বছর জুনে মসুলে আইএস যে হামলা চালায়, সে হামলার পরিকল্পনায় সহযোগিতা করেছিলেন তিনি। ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ছিলেন হায়ালি। তার মৃত্যু আইএসের জন্য বড় আঘাত এবং তা সংগঠনটিকে দুর্বল করে দেবে বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আইএসের সেকেন্ড-ইন-কমান্ড হায়ালি নিহত

আপডেট সময় : ১০:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০১৫