ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অন্ধ্র ও উড়িষ্যায় বজ্রপাতে ৩২ জনের প্রাণহানি

স্টাফ রিপোর্টার,
1011
ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যায় ভারী বর্ষণের সময় বজ্রপাতে কমপক্ষে ৩২ জনের প্রাণহানি হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশটির বেশ কয়েকটি রাজ্যে ভারী বর্ষণ চলছে।

রাজ্যের নেল্লোর, প্রকাশম, গুন্টুর, কৃষ্ণা, পূর্ব গোদাবরি, অনন্তপুর ও শ্রিকাকুলাম জেলায় বজ্রপাতে এ প্রাণহানি হয়েছে। মৃতদের বেশিরভাগ হলেন বজ্রপাতের সময় মাঠে কাজ করছিলেন।

নিম্নচাপের প্রভাবে অন্ধ্র প্রদেশ ও রায়ালাসিমা অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। বজ্রপাতের সময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন অন্ধ্র প্রদেশ ও ত্রিপুরা নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা। গুন্টুর জেলার পেরেচারলা এলাকার এসিএ ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যে প্রীতি ম্যাচ চলার সময় সেখানকার একটি তালগাছে বজ্রপাত হয়। এরপর খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

রাজ্য সরকার মৃতদের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। পুরো বিষয়টির ওপর নজর রাখতে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দিয়েছেন।

উড়িষ্যা রাজ্যের তিন জেলায় বজ্রপাতে কমপক্ষে নয় জন নিহত ও আট জন আহত হয়েছে। বজ্রপাতে দেওগড় জেলায় চার জনের প্রাণহানি ও একজন আহত হয়েছে। মালকাংগিরি জেলায় একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে এবং দুই জন আহত হয়েছে। এছাড়া নবরঙ্গপুর জেলার বিভিন্ন স্থানে একই ঘটনায় আরো পাঁচজনের প্রাণহানি হয়ে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

অন্ধ্র ও উড়িষ্যায় বজ্রপাতে ৩২ জনের প্রাণহানি

আপডেট সময় : ০৯:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫