ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

‘ঢাকার অবস্থা আইসিইউর রোগীর মতো’

1237
ঢাকা শহরের বর্তমান অবস্থাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে রোগীর মতো বলে মন্তব্য করেছেন রাজধানীর উত্তর সিটির মেয়র আনিসুল হক। বলেছেন, মেয়র হচ্ছেন একজন ডাক্তার, যিনি কখনো ডাক্তারি পড়েননি। কিন্তু আইসিইউতে থাকা রোগীকে বাঁচাতে হবে। রোগী মরে যাচ্ছে আর আমরা শুধু গবেষণা করছি, তা হবে না। আজ রাজধানীর একটি হোটেলে যানজট থেকে উত্তরণের উপায় নিয়ে গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, ঢাকাকে বাঁচাতে জরুরি কিছু পদক্ষেপ নিতে হবে। সমস্যার ৪০ থেকে ৫০ শতাংশ কমাতে হবে। সবাই বলেন, ফুটপাত থেকে হকার তুলে দেন। রাস্তা দখলমুক্ত করেন। কিন্তু এটা তত সহজ নয়। তারা টাকা দিয়ে বসেছেন। শক্ত শক্ত হাত এর পেছনে আছে। প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মেয়র আনিসুল হককে উদ্দেশ করে বলেন, এক ঝুড়িতে এত ডিম রাখলে হবে না। আপনি আগে ছোট পরিকল্পনা নিন, তারপর বাস্তবায়ন করেন। রাস্তা দখলমুক্ত করেন। সবাই ভাল ভাল কথা বলে। কিন্তু অ্যাকশন নেই। গোলটেবিল আলোচনায় চারটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে ঢাকার যানজটের কারণ, উত্তরণের উপায়, ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন বিষয় উঠে আসে। প্রদর্শিত তথ্যে দেখা যায়, ২০১৩ সালে মোট যানবাহনের মধ্যে ঢাকায় চলাচলকারী মানুষের মাত্র ছয় শতাংশ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। অথচ এই গাড়িগুলো সড়কের ৮০ শতাংশ জায়গা জুড়ে থাকে। আলোচনায় দক্ষিণের মেয়র সাঈদ খোকন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার গোলাম ফারুখসহ প্রকৌশলী ও বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

‘ঢাকার অবস্থা আইসিইউর রোগীর মতো’

আপডেট সময় : ০৭:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫