ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

স্কুলে কম্পিউটার এনে শিক্ষার উন্নতি হচ্ছেনা

1158
আন্তর্জাতিক এক গবেষণায় দেখা যাচ্ছে স্কুলে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ছেলে-মেয়েদের পারফরমেন্স ভালো হচ্ছেনা।
গবেষণা সংস্থা ওইসিডির ঐ গবেষণা বরঞ্চ বলছে, যে সব স্কুলে কম্পিউটারের ব্যবহার বেশি, সেগুলোতে ছাত্র-ছাত্রীরা আগের চেয়ে খারাপ ফলাফল করছে।
সংস্থার শিক্ষা বিষয়ক পরিচালক অ্যান্ড্রিয়াস শ্লেচার বলছেন, স্কুলে প্রযুক্তির ব্যবহার নিয়ে অনর্থক বাগাড়ম্বর করা হচ্ছে, অনেক মিথ্যা আশ্বাস দেওয়া হচেছ।
পিসা টেস্ট সহ আন্তর্জাতিক বিভিন্ন পরীক্ষায় স্কুলের প্রযুক্তি কি প্রভাব ফেলেছে, তা নিয়ে ব্যাপক এক গবেষণার পর ওইসিডি এই বক্তব্য তুলে ধরেছে।
বিশ্বের প্রায় ৭০টিরও বেশি দেশে পিসা টেস্ট নেওয়া হয়, যেখানে গণিত, বিজ্ঞান এবং পড়তে পারার দক্ষতা যাচাই করা হয়।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, যেসব স্কুলে তথ্য প্রযুক্তির ব্যবহার বেশি সেসব স্কুলের শিক্ষার্থীদের তেমন কোনও উন্নতি হচ্ছেনা।
অ্যান্ড্রিয়াস শ্লেচার বলছেন, পূর্ব এশিয়ার দেশগুলো স্কুলে প্রযুক্তির ব্যবহার নিয়ে অনেক সাবধান। কিন্তু পরীক্ষায় তারাই ভালো করছে।
যেসব শিক্ষার্থীরা কম্পিউটার, ট্যাবলেট ব্যবহার বেশি করছে, তারা অন্যদের চেয়ে খারাপ ফল করছে।
ভালো করছে পূর্ব এশিয়া
তিনি বলেন, পূর্ব এশিয়ার দেশগুলোতে স্কুলগুলো প্রযুক্তির চেয়ে ছাত্র-ছাত্রীদের অঙ্ক এবং লিখতে-পড়তে শেখার ওপর বেশি জোর দেয়, এবং ঐ সব দেশ শিক্ষায় ভালো করছে।
মি শ্লেচার বলেন, ক্লাসে কম্পিউটার ব্যবহারে শিক্ষার্থীরা পরিশ্রম কমিয়ে ইন্টারনেট থেকে প্রশ্নের পুরনো উত্তর নকল করছে।
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সুইডেনের উদাহরণ দিয়ে বলা হয়েছে, এই তিনটি দেশে স্কুলে ইন্টারনেটের ব্যবহার সর্বাধিক। কিন্তু শিক্ষার্থীদের পড়তে পারার দক্ষতা সেখানে উল্লেখযোগ্য হারে কমছে।
অথচ দক্ষিণ কোরিয়া, চীন, জাপান এবং হংকং স্কুলে তথ্য প্রযুক্তির ব্যবহারে নিরুৎসাহী। কিন্তু ঐ সব দেশের ছাত্র-ছাত্রীরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে ভালো ফল করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

স্কুলে কম্পিউটার এনে শিক্ষার উন্নতি হচ্ছেনা

আপডেট সময় : ০৫:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫