ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

আরও ৬ সপ্তাহ সময় পেলেন ফখরুল

830
নাশকতার তিন মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আরও ছয় সপ্তাহ সময় মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ সোমবার এ সময় মঞ্জুর করেন। মির্জা ফখরুল বর্তমানে চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
গত ১৩ই জুলাই আপিল বিভাগ স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে পল্টন থানার এই তিন মামলায় মির্জা ফখরুলের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করে। জামিনের পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। চিকিৎসা শেষ না হওয়ায় আত্মসমর্পণের জন্য আরও আট সপ্তাহ সময় দেওয়ার আবেদন করেন ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন। সোমবার আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। শুনানিতে জয়নুল আবেদীনের সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। শুনানি শেষে আদালত আত্মসমর্পণের জন্য ফখরুলকে আরও ছয় সপ্তাহ সময় দেন। এর ফলে কার্যত তার জামিনের মেয়াদও আরও ছয় সপ্তাহ বাড়ল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আরও ৬ সপ্তাহ সময় পেলেন ফখরুল

আপডেট সময় : ১০:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০১৫