ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

শিল্পখাতে বিদ্যুৎ সংযোগ উন্মুক্ত

স্টাফ রিপোর্টার
শিল্পখাতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার ওপর থেকে কড়াকড়ি তুলে নিয়েছে সরকার। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ উৎপাদনের ‘সক্ষমতা বাড়ায়’ সরকার শিল্পসহ সকল খাতে বিদ্যুৎ সংযোগ ‘উন্মুক্ত ও সহজতর’ করার সিদ্ধান্ত নিয়েছে।

বিপুল পরিমাণ বিদ্যুৎঘাটতির কারণে ২০১০ সালের নভেম্বরে শিল্পখাতে নতুন সংযোগ দেয়া সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মো. নসরুল হামিদ বিপু বলেন, এখন কোনো গ্রাহক বা কোনো শিল্প প্রতিষ্ঠান আবেদন করলেই সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান সংযোগ দেবে।

দশ মেগাওয়াট পর্যন্ত চাহিদার শিল্প-প্রতিষ্ঠানের আবেদনে সংশ্লিষ্ট বিতরণকারী প্রতিষ্ঠানই সংযোগ দিতে পারবে। তবে চাহিদা দশ মেগাওয়াটের বেশি হলে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে।

গত তিন বছরে ছোট কিছু শিল্প কারখানা নতুন সংযোগ পেলেও বড় ও বেশি চাহিদার শিল্প কারখানার ক্ষেত্রে কড়াকড়ি ও শর্ত দেওয়া ছিল। এই কড়াকড়ি তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের উৎপাদন আগে কম থাকায় বড় কারখানায় নতুন সংযোগ দেওয়া বন্ধ ছিল। এখন উৎপাদন বাড়ায় সংযোগ উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, গত ২০১৪-১৫ অর্থ বছরে মোট ৩৬ হাজার শিল্প প্রতিষ্ঠানে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। আর আবাসিক খাতে দেওয়া হয় ১৮ লাখ নতুন সংযোগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

শিল্পখাতে বিদ্যুৎ সংযোগ উন্মুক্ত

আপডেট সময় : ০৯:০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০১৫