ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

শিশুকে হত্যা, চাচাসহ আটক ২

স্টাফ রিপোর্টার,
723
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সোহাগ (৮) নামে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার সকালে চরাঞ্চলের একটি পাটক্ষেত থেকে সোহাগের লাশ উদ্ধার করা হয়।

মৃত সোহাগ উপজেলার ফুলবাড়ী গ্রামের মহিদুল ইসলামের ছেলে এবং রামচন্দ্র পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার চাচাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, সোহাগ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি পর সকাল আটটার দিকে চর কাটাখালী গ্রামের একটি পাটক্ষেত থেকে সোহাগের হাত-পা বাঁধা গলা কাটা লাশ উদ্ধার করে সারিয়াকান্দি থানার পুলিশ।

সারিয়াকান্দি থানার ওসি আবু সাইয়িদ মো. ওয়াহেদুজ্জামান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তার চাচা টুকু মিয়া (৫০) ও প্রতিবেশী বকুল মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

শিশুকে হত্যা, চাচাসহ আটক ২

আপডেট সময় : ০৮:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫