ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

স্টাফ রিপোর্টার,
8257

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির রায় দিয়েছেন আদালত। গতকাল দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, গাজীপুর মহানগরীর পূর্ব বাহাদুরপুর এলাকার জাহাঙ্গীর আলম। ফাঁসির রায়ের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই মামলার অন্য দুই আসামি জাহানারা বেগম ও জাহিদ হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।
আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর এবিএম আফফান জানান, নগরের পূর্ব বাহাদুরপুর এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭) তার স্ত্রী আয়েশা আক্তার লিজা (২৮) কে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে ২০১০ সালের ১৫ই আগস্ট মারধর করেন। তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের ভাই মামুন খান বাদী হয়ে জাহাঙ্গীর আলম, তার মা জাহানারা বেগম ও ভাই জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও বিচার প্রক্রিয়া শেষে জাহাঙ্গীরকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি ফজলুল কাদের ও স্পেশাল পিপি এবিএম আফফান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

আপডেট সময় : ১২:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫