ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মূল নথি তলব চেয়ে হাইকোর্টে খালেদার আবেদন

স্টাফ রিপোর্টার,
526
বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার মূল নথি তলব চেয়ে হাইকোর্টে আবেদন দাখিল করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। একইসঙ্গে এই মামলার অভিযোগ থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দিয়ে ২০০৮ সালে দুদকে দাখিল করা তদন্তকারী কর্মকর্তার চূড়ান্ত প্রতিবেদনও তলবের জন্য আবেদন দেয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের ডিভিশন বেঞ্চে এই দুটি আবেদনের ওপর শুনানি হতে পারে। গতকাল মঙ্গলবার হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে আবেদন দুটি দাখিল করেন তার আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, ২০০৮ সালে কয়লা খনি মামলাটি তদন্ত করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মনিরুল হক। ওই তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে মামলার অভিযোগ থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দিয়ে দুদকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পরে ওই প্রতিবেদন বাতিল করে পুনরায় দুদক তদন্ত করে চার্জশিট দাখিল করে। এজন্য আমরা অব্যাহতি দেয়ার চূড়ান্ত প্রতিবেদন তলব চেয়ে আবেদন করেছি। পাশাপাশি নিম্ন আদালত থেকে মামলার মূল নথি হাইকোর্টে তলবের জন্যও আরেকটি আবেদন দেয়া হয়েছে।

প্রসঙ্গত ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপার্সন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে আদালত। বর্তমানে ওই রুলের ওপর শুনানি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মূল নথি তলব চেয়ে হাইকোর্টে খালেদার আবেদন

আপডেট সময় : ০৩:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০১৫