ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বিএনপির নিবন্ধন বাতিল হলে কোনো দলেরই নিবন্ধন থাকবে না

বিএনপির নিবন্ধন বাতিল হলে কোনো দলেরই নিবন্ধন থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ এসব কথা বলেন।

একদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নির্বাচনে আসতে হবে। নইলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে।

এর জবাবে খন্দকার মোশাররফ বলেন, বিএনপির নিবন্ধন বাতিলের যে আশঙ্কার কথা বলা হচ্ছে, তার চেয়ে হালকা কথা আর নেই। বিএনপি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই নির্বাচনে যাবে। সুতরাং, বিএনপির নিবন্ধন না থাকলে কারও নিবন্ধনই থাকবে না।

তিনি বলেন, বিএনপি একটি বৈধ গণতান্ত্রিক দল। বিএনপি নির্বাচনে বিশ্বাস করে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত আছে।

বিএনপির এই নেতা বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য খালেদা জিয়ার নেতৃত্বে জনগণকে সঙ্গে বিএনপি নিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করবে। স্বাধীন ও মুক্ত খালেদা জিয়ার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে। তখন বর্তমান দখলদার সরকারের অন্যায়-অবিচারের বিচার করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বিএনপির নিবন্ধন বাতিল হলে কোনো দলেরই নিবন্ধন থাকবে না

আপডেট সময় : ০৪:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭