ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সাংবাদিক শিমুল হত্যা মামলায় আরো একজন গ্রেফতার

নিউজ ডেস্ক:: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলায় তুফান (২৩) নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার চুনিয়াখালী পাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

এর আগে বৃহস্পতিবার রাতে পাবনা জেলার ভাঙ্গুড়া থেকে শিমুল হত্যা মামলার এজহারভুক্ত আসামি দুলালকে পুলিশ গ্রেফতার করে। এ নিয়ে এ মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার দুই ভাইসহ মোট ১৩জনকে গ্রেফতার করা হলো।

শাহজাদপুর থানার ওসি তদন্ত মনিরুল ইসলাম জানান, তুফান বাড়িতে অবস্থান করছে এমনি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে থানা পুলিশ শুক্রবার গভীর রাতে অভিযান চালায়। এসময় তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই অস্ত্রের মুখে মেয়রের বাড়িতে তুলে নিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মী ও বিজয়ের স্বজনরা মেয়রের বাসার সামনে মিছিল নিয়ে গিয়ে ইটপাটকেল ছোড়ে। এসময় মেয়র মিরু ও তার ভাই শটগান দিয়ে গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে কর্তব্য পালনকালে মেয়রের গুলিতে সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুরুত্বর আহত হন। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সাংবাদিক শিমুল মারা যান।

এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে সারাদেশের মানুষ ও গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে পৌর মেয়র হালিমুলক হক মিরুকে প্রধান আসামি করে ১৮ জন নামীয়সহ অজ্ঞাত আরো ২০-২৫ নামে হত্যা মামলা দায়ের করেন।

গত ৫ ফেব্রুয়ারি রাতে ঢাকা শ্যামলী এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল মেয়র মিরুসহ পর্যায় ক্রমে ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সাংবাদিক শিমুল হত্যা মামলায় আরো একজন গ্রেফতার

আপডেট সময় : ০১:৫৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭