ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভারতীয়দের ছাঁটাই

নিউ ইয়র্ক: ৪৯ জন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীকে ছাঁটাই করল ক্যালিফোর্নিয়া এবং সান ফ্রানসিসকো বিশ্ববিদ্যালয়। আউট সোর্সিংয়ের মাধ্যমে ভারতীয় এই কর্মীদের কাজ করানো হত।

বিশ্ব বিদ্যালয়গুলির দাবি, এই পদক্ষেপের মাধ্যমে আগামী পাঁচবছরে ৩০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করা যাবে। অনেকেই মনে করছেন বিদেশি কর্মীদের দিয়ে (বিশেষত ভারতীয়দের) তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিপুল পরিমাণ কাজ করানো নিয়ে ক্ষোভ জন্মেছিল। সেটাকে সামাল দিতেই এই পদক্ষেপ।

ক্ষমতায় আসার আগে ডোনাল্ড ট্রাম্পও তথ্যপ্রযুক্তি-সহ আরও নানা ক্ষেত্রে আউটসোর্সিংয়ে রাশ টানার আশ্বাস দিয়েছিলেন। ট্রাম্পের আশ্বাস এক্ষেত্রে কাজ করেছে কিনা, সেটা নিয়ে জল্পনা চলছে।

গত বছরই ক্যালিফোর্নিয়ার সেনেটর ডিয়ান ফিয়েনস্টাইন বলেছিলেন, ‘দেশের বিশ্ববিদ্যালয়েরগুলোর উচিত স্বদেশীয় কর্মীদের স্বার্থের দিকে খেয়াল রাখা।’ তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, অদূর ভবিষ্যতে ছাঁটাই করা হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভারতীয়দের ছাঁটাই

আপডেট সময় : ০৬:০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭