ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

ডেটল-স্যাভলনের কাজ করে মাকড়সার জাল!

ঘরের ভেতর বা বারান্দায় জমে থাকা মাকড়সার জাল পরিষ্কার করে ফেলা হয়। মাকড়সার জাল নিয়ে গৃহস্থের বিড়ম্বনার কথা কে না জানেন? কিন্তু আপনি কি জানেন, আপনার হাতের কাছে ফার্স্ট এইড কিট না থাকলে এই মাকড়সার জালই হতে পারে অব্যর্থ টোটকা?

বিশ্বাস হচ্ছে না? আজ থেকে নয়, বহুদিন ধরেই ক্ষত সারাতে মাকড়সার জাল ব্যবহার করা হচ্ছে। একটি স্বাস্থ্য ওয়েবসাইটের দাবি, গ্রিক এবং রোমানদের যুদ্ধের ইতিহাসেও নাকি মাকড়সার জাল ব্যবহারের উল্লেখ পাওয়া যায়৷

যুদ্ধের সময় সৈন্যদের চোট-আঘাত লাগলে সেই চোটের ওপর মাকড়সার জাল লাগিয়ে বেঁধে দেয়া হতো। এর ফলে সৈন্যদের ক্ষত খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত৷

কিন্তু কীভাবে কাজ করে এই মাকড়সার জাল? বিজ্ঞানীরা জানাচ্ছেন, মাকড়সার জালে প্রচুর পরিমাণে ‘ভিটামিন কে’ রয়েছে, যা রক্তকে দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে৷
এছাড়া মাকড়সার জালের মধ্যে অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ফাঙ্গাল জাতীয় উপাদানও রয়েছে৷ বিজ্ঞানীরা এ-ও জানিয়েছেন যে, ঠিকমতো মাকড়সার জাল ব্যবহার করতে পারলে ওষুধের ন্যায় কাজ করে। ডেটল-স্যাভলনের কাজ করে মাকড়সার জাল!

তবে মাথায় রাখতে হবে, এই মাকড়সার জালটি যেন নোংরা বা বিষাক্ত না হয়৷ শরীরের কোনও অংশে কেটে গেলে বা চোট পেলে সেই চোটের ওপর পরিষ্কার মাকড়সার জাল লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিলেই হল। কিছুক্ষণের মধ্যেই কমে যাবে ব্যথা।

যেকোনও মাকড়সার জালে অবশ্যই এটা সম্ভব নয়। কেউ যদি ব্ল্যাক উইডোর লালা থেকে তৈরি জালকে ক্ষতে লাগান, তাহলে বিপদ অনিবার্য। আসলে এই টোটকা অতি প্রাচীন ড্রুইড-সংহিতা থেকে প্রাপ্ত। ইউরোপের প্রাক খ্রিস্টান ড্রুইডরা ঠিক কোন মাকড়সার জাল ক্ষত-চিকিৎসায় ব্যবহার করতেন, তা সঠিক জানা যায় না।

বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে প্রাচীন এই পদ্ধতির ব্যবহারও বন্ধ হয়ে গেছে। পরবর্তী সময়ে কোনও চোট পেলে এই টোটকাটি ব্যবহার করে দেখতেই পারেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

ডেটল-স্যাভলনের কাজ করে মাকড়সার জাল!

আপডেট সময় : ১০:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭