ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের আগুনে আবারও পুড়লো মসজিদ

আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্প যুগের এক মাসের কিছুদিন অতিবাহিত হতে না হতেই দেশটিতে একটি মসজিদ দুর্বৃত্তের আগুনে পুড়লো। ফ্লোরিডা অঙ্গরাজ্য কর্তৃপক্ষ বলছে, শুক্রবার মাঝ রাতের দিকে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফ্লোরিডার টাম্পা এলাকার ইসলামিক সেন্টার পুড়িয়ে দেয়ার এক বছরের কম সময়ের মধ্যে তৃতীয় বারের মতো মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো।

হিলসবরো কাউন্টি ফায়ার সার্ভিসের মুখপাত্র কোরি ডায়ারডর্ফ বলেন, দারুস সালাম মসজিদের স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম কল পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। শুক্রবার রাত ২টার দিকে ওই মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিউ টাম্পা এলাকার দারুস সালাম মসজিদটি ইসলামিক সোসাইটি অব নিউ টাম্পা নামেও পরিচিত।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, প্রাথমিক তথ্য-উপাত্তের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে এটি অগ্নিসংযোগ। ফ্লোরিডার আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের (সিএআইআর) মুখপাত্র উইলফ্রেডো রুইজ বলেন, এটি উদ্বেগের যে, আমাদের সম্প্রদায় আরও একটি হেইট ক্রাইমের শিকার হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণে শুক্রবার ওই মসজিদে জুমআর নামাজ আদায় করতে পারেননি স্থানীয় মুসলিমরা। ফ্লোরিডার অামেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল (সিএআইআর) মসজিদের অগ্নিসংযোগকারীকে ধরিয়ে দিতে ৫ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা দিয়েছে।

সিএআইআর’র নির্বাহী পরিচালক হাসান শিবলি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা সন্ত্রাসী হামলা উল্লেখ করে এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কথা বলার আহ্বান জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব নেয়ার এক সপ্তাহ পর ভিক্টোরিয়া ও টেক্সাসে দুটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া গত মাসের শুরুর দিকে ওয়াশিংটনের বেলভ্যুতে একটি মসজিদে অগ্নিসংযোগের অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। গত বছরের জুলাই ও আগস্টে টাম্পা এলাকার আরও পাঁচটি মসজিদে আগুন দেয় দুর্বৃত্তরা।

এদিকে নিউ টাম্পার ওই মসজিদ পুনর্নির্মাণের জন্য একটি গ্রুপ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সাড়ে ১১ হাজার মার্কিন ডলার অর্থ সংগ্রহ করেছে। ৪০ হাজার মার্কিন ডলার অর্থ সহায়তা তোলার লক্ষ্যে ওই গ্রুপটি কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের আগুনে আবারও পুড়লো মসজিদ

আপডেট সময় : ০৯:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭