ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

৩৪ বার সাপের কামড় খেয়েও দিব্যি বেঁচে আছেন তরুণী!

৩৪ বার সাপের কামড় খেয়েও দিব্যি বেঁচে আছেন এক তরুণী। হিমাচল প্রদেশের অষ্টাদশীর সাপ প্রেম এমনই যে, সাপ দেখলে তিনি মোহাবিষ্ট হয়ে পড়েন। গত তিন বছর ধরে স্বেচ্ছায়, ভালোবেসে সাপের ছোবল খেতে চান তিনি। যেখানেই সাপের দেখা পান, সেখানেই তিনি দংশিত হতে চান।

যুবতীর দাবি, অনেক সময় তিনি দিনে দুই-তিন বারও ছোবল খেয়েছেন। তাই একে ‘স্নেক বাইট’ বলবেন নাকি ‘লাভ বাইট’ তা ভেবে দেখুন। তবে সে যেমন ‘বাইট’ই হোক, ৩৪ বার সাপের ছোবল খেয়ে কেউ সুস্থ থাকে কী করে? ডাক্তাররা জানাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই বিষ নেই এমন সাপের কামড় খেয়েছেন এ যুবতী।

হিমাচল কন্যার সর্প সান্নিধ্য মনে করিয়ে দিচ্ছে শেক্সপিয়ারের ‘Antony and Cleopatra’! ‘সার্পেন্ট অফ দ্য ওল্ড নাইল’ ক্লিওপেট্রার মোহে নির্বিষ হয়ে গিয়েছিলেন বীর শ্রেষ্ঠ অ্যান্টনি। কিন্তু সে তো নর-নারীর সম্পর্ক।

অন্তর্নিহিত অর্থে আরও ‘মারাত্মক’ হলেও আক্ষরিক অর্থে ছোবল খেতে হয়নি অ্যান্টনিকে। কিন্তু এই মেয়ে তো সরাসরি ছোবল খেয়েই চলেছেন মনের আনন্দে। সত্যিই এই জন্যই বোধহয় বলা হয় Sometimes, truth is stranger than fiction.

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

৩৪ বার সাপের কামড় খেয়েও দিব্যি বেঁচে আছেন তরুণী!

আপডেট সময় : ০৯:২০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭