ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম হবে ময়নামতি

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি’ হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা বিভাগের জন‌্য ওই নামই তাকে বলেছেন।

কুমিল্লা-১০ আসনের সাংসদ কামাল বলেন, আজকে প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, কুমিল্লা বিভাগের নাম ময়নামতি রাখা হবে। ভবিষ‌্যতে কোনো জেলার নামে আর বিভাগ হবে না। নতুন নামকরণ করা হবে। প্রশাসনিক কাঠামো অনুযায়ী দেশে বর্তমানে আটটি বিভাগ রয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা রাজশাহী, সিলেট, রংপুর ও বরিশালের পর ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকা বিভাগের চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের সিদ্ধান্ত সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদন পায়।

তখনকার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সেদিন জানিয়েছিলেন, ঢাকা বিভাগ ভেঙে ফরিদপুর নামে একটি বিভাগ এবং কুমিল্লা ও নোয়াখালী জেলা নিয়ে আরেকটি বিভাগ গঠনের সিদ্ধান্তও সরকারের রয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বছরই সংসদে বলেছিলেন, চট্টগ্রাম বিভাগ ভেঙে কুমিল্লাকে আলাদা বিভাগ করা হলে ফেনীকে কোন বিভাগে দেবেন, তা নিয়ে তিনি সমস্যায় রয়েছেন।

দেশের নবম বিভাগ হিসেবে ময়নামতি বিভাগ প্রতিষ্ঠার সিদ্ধান্তও নিকারের অনুমোদন পেতে হবে। কোন কোন জেলা আর কত আয়তন নিয়ে নতুন এই বিভাগ হবে, তা চূড়ান্ত হবে তখনই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম হবে ময়নামতি

আপডেট সময় : ০৪:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭