ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

জনগণের মধ্যে পুলিশভীতি রয়েছে: আইজিপি

জনগণের মধ্যে পুলিশভীতি রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, ‘পুলিশের সঙ্গে জনগণের একটা দূরত্ব তৈরি হয়েছে। তাই কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে সেই দূরত্ব ও ভীতি কমিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে।’

তিনি বলেন, ‘জনগণ ও পুলিশ একসঙ্গে কাজ করার কারণে সমাজে অপরাধ কমিয়ে আনা সম্ভব হচ্ছে।’ জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধেও কমিউনিটি পুলিশিংকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ’

শহীদুল হক বলেন, ‘বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ দমন ও মাদকের বিস্তার রোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে জঙ্গি দমন ও মাদক রোধে কাজ করছে। বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনও স্থান নেই। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকা ও সাফল্য দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। জঙ্গি দমনে বাংলাদেশ এখন রোল মডেল।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

জনগণের মধ্যে পুলিশভীতি রয়েছে: আইজিপি

আপডেট সময় : ০৮:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭