ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সিইসিকে গোপাল সম্বোধন এসএ টিভির এমডি ও উপস্থাপকের বিরদ্ধে মামলা

ঢাকা : নবনির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে গোপাল বলে সম্বোধন করায় বেসরকারী টেলিভিশন চ্যানেল এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালাহ উদ্দিন আহমেদ এবং উপস্থাপক ফয়সাল আল মাহমুদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এক আইনজীবী।

বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির ক্রিড়া সম্পাদক অ্যাডভোকেট মো. বাহালুল আলম বাহার ঢাকা সিএমএম আদালতে এ মামলা দায়ের করেন। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আবু সাঈদ অভিযোগের বিষয়ে বাদির জবানবন্দি গ্রহণ শেষে পরে আদেশ দিবেন বলে জানিয়েছেন।

মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদুকে সাক্ষী করা হয়েছে।

মামলায় বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি রাতে এসএ টিভিতে ‘লেট এডিশন’ টকশোতে আমন্ত্রিত অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু। উক্ত অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন সাংবাদিক ফয়সাল আল মাহমুদ। অনুষ্ঠানে নির্বাচন কমিশন নিয়ে আলোচনার এক পর্যায়ে উপস্থাপক ফয়সাল আল মাহমুদ সিইসিকে ‘গোপাল’ বলে সম্বোধন করেন। ওই সময় আমন্ত্রিত অতিথি খালিদ মাহমুদ চৌধুরী এবং সামসুজ্জামান দুদু উভয় প্রতিবাদ করলেও শব্দটি প্রত্যাহার করা হয়নি। গোপাল শব্দের অভিধানিক অর্থ ‘গরু পালনকারী রাখাল’। রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন সিইসিকে ‘গোপাল’ বলে সম্বোধন করা জাতির জন্যও মানহানিকর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিইসিকে গোপাল সম্বোধন এসএ টিভির এমডি ও উপস্থাপকের বিরদ্ধে মামলা

আপডেট সময় : ০৫:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭