ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

কুকুরের ‍দুধে বড় হওয়া শিশু মুহিত

জন্মের পর মাতৃদুগ্ধ। এরপর সুস্বাস্থ্যের জন্য নিয়মিত অন্যান্য গৃহপালিত প্রাণির দুধ খাবে শিশু এটাই স্বাভাবিক। তবে অর্থের অভাবে সবসময় সন্তানের জন্য দুধ কিনে দেয়ার সামর্থ্য সবার থাকে না। তবে ভারতের ধানবাদের মুহিত (১০) নামের শিশুটি অর্থের অভাবে থাকলেও দুধপানে বঞ্চিত হয়নি।

মোহিত কুমার এই নিয়মের এক আজব ব্যতিক্রম। কারণ, মানবশিশু হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকেই রাস্তার কুকুরের স্তন্যপান করা তার অভ্যেস। মোহিতের বাবা সুবেদার সিংহ রাস্তার ধারের একটি খাবার দোকানে কাজ করেন। মা পিঙ্কি কুমারী বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন। তাদেরই ছেলে মোহিত চার বছর বয়স থেকেই রাস্তার কুকুরদের দুধ খেতে অভ্যস্ত।
সুবেদার সিংহ জানান, মোহিতের বয়স যখন বছর চারেক, তখন একদিন রাস্তার কুকুরদের সঙ্গে খেলতে খেলতে হঠাতই এক সময়ে সে একটি মাদি কুকুরের স্তনে মুখ লাগিয়ে দুধ খেতে শুরু করে। সেই শুরু। তার পর আর সেই অভ্যাস ছাড়েনি মোহিত।

মোহিতের বাবা-মা জানান, বহুবার নানাভাবে ছেলেকে বোঝানোর চেষ্টা করেছেন তারা, বকাঝকাও করেছেন, তবুও এই অদ্ভুত অভ্যেস ছাড়তে পারেনি মোহিত। এখনো সে সুযোগ পেলেই মাদি কুকুরদের ধরে জোর করে তাদের দুধ খায়। কুকুরের দুধ খেতে গিয়ে অনেক বার কুকুরের কামড়ও খেতে হয়েছে মোহিতকে।

চিকিৎসকরা জানিয়েছেন, এই অভ্যেসের ফলে শুধু যে মোহিতের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে তাই নয়, তার মধ্যে রেবিজের মতো মারাত্মক রোগের আশঙ্কাও বাড়ছে। ছোট্ট মোহিত অবশ্য সেই সব নিয়ে ভাবতে নারাজ। সে জানাচ্ছে, কুকুরের দুধ খেতে ভালো লাগে বলেই সে এই কাজ করে থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

কুকুরের ‍দুধে বড় হওয়া শিশু মুহিত

আপডেট সময় : ০৫:২২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭