ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অন্তর দিয়ে দায়িত্ব পালন করেছি, তারাও করবেন’

নিজস্ব প্রতিবেক
বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ বলেছেন, তারা অন্তর দিয়ে দায়িত্ব পালন করেছেন; তিনি আশা করছেন নতুন নির্বাচন কমিশনও তাদের মতো আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বিদায়ী নির্বাচন কমিশনারদের নিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সিইসি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সোমবার সাবেক সচিব খান মোহাম্মদ (কে এম) নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের নতুন ইসি গঠন করা হয়। এতে কমিশনার হিসেবে রয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, রাজশাহীর সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

নতুন নির্বাচন কমিশনারদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘নতুন নির্বাচন কমিশনও যোগ্যতার সাথে তাদের দায়িত্ব পালন করবে।’ তিনি বলেন, ‘এটা সাংবিধানিক দায়িত্ব দেশের দায়িত্ব ও রাষ্ট্রের দায়িত্ব। আমরা অন্তর থেকে এ দায়িত্ব পালন করেছি। আশা করছি, নতুন নির্বাচন কমিশনও যোগ্যতার সাথে তাদের দায়িত্ব পালন করবে।’

সকালে বিদায়ী সিইসি সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছলে তাদের ফুল দিয়ে স্বাগত জানান ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ও ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার শাহ আলম।

পরে সিইসি স্মৃতিসৌধের মূল বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, মোহাম্মদ আবু হাফিজ এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

অন্তর দিয়ে দায়িত্ব পালন করেছি, তারাও করবেন’

আপডেট সময় : ০৫:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭