ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

প্রথম নারী কমিশনার কবিতা খানম

স্বাধীনতার পর কেটে গেছে অনেক বছর। এর মধ্যে ১১ বার নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কিন্তু তাতে ছিলেন না কোনো নারী কমিশনার। সোমবার রাতে এবারই প্রথম একজন নারী নির্বাচন কমিশনার নিয়োগ পেলেন। তিনি বেগম কবিতা খানম।

দেশে এ পর্যন্ত ২৩ জন ব্যক্তি নির্বাচন কমিশনার হয়েছেন। আর প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন ১১ জন। কিন্তু এদের মধ্যে কেউ নারী ছিলেন না। বর্তমান সরকার নারী ক্ষমতায়নের অংশ হিসেবে সব ক্ষেত্রেই নারীর অংশগ্রহণ বাড়াচ্ছে। এরই ধারাবাহিকাতায় তিনি কমিশনার হয়েছেন। সাড়ে চার দশক পর প্রথমবারের মতো কমিশনার হিসেবে একজন নারীকে পেল ইসি।

রাজশাহী জেলার সাবেক দায়রা জজ আদালতের বিচারক বেগম কবিতা খানম অত্যন্ত দক্ষতার সঙ্গে এতদিন কাজ করে আসছেন।

সরকার, সংসদ, বিচারালয়, বিশ্ববিদ্যালয়সহ নানা ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনেও নারীর উপস্থিতির প্রত্যাশা কয়েক মাস আগে জানিয়েছিলেন রাজনৈতিক দলের নেতারা।

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও একজন নারী কমিশনার নিয়োগের কথা বলেছিলেন।

সংবিধানে প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চার নির্বাচন কমিশনার নিয়ে সর্বোচ্চ পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের বিধান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

প্রথম নারী কমিশনার কবিতা খানম

আপডেট সময় : ০১:৩০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭