ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

নিরপেক্ষভাবে সব নির্বাচন করেছি: বিদায়ী সিইসি

বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, দায়িত্ব পালনের মেয়াদকালে তার কমিশন সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করেছে। তিনি বলেন, ‘আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন শপথ নিয়েছিলাম যে, সব নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করবো এবং সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের মেয়াদকালে প্রতিশ্রুতি রেখেছি।’

প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বিদায়ী নির্বাচন কমিশন শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার জাতীয় সংসদ ভবন অফিসে সাক্ষাৎ করতে এসে এ কথা বলেন কাজী রকিব।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনের উদাহরণ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিএনপিও এসব নির্বাচনে জয় লাভ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানিয়েছিল।

দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কাজী রকিবউদ্দিন বলেন, এই নির্বাচনে ১২টি রাজনৈতিক দল অংশ নেয় এবং নির্বাচন কমিশন দৃঢ় পদক্ষেপের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করে।

তিনি বলেন, নির্বাচন বর্জনকারী কয়েকটি রাজনৈতিক দলের ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড সত্ত্বেও সংবিধান সমুন্নত রাখার লক্ষে দৃঢ় পদক্ষেপের মাধ্যমে আমরা ৫ জানুয়ারি নির্বাচন সম্পন্ন করি।

এ প্রসঙ্গে তিনি নির্বাচন বর্জনকারী দলগুলোর পুলিশ সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের হত্যা এবং ৫৮২টি ভোট কেন্দ্র জ্বালিয়ে দেয়ার কথা উল্লেখ করেন।

স্থানীয় সরকার পরিষদের নির্বাচন প্রসঙ্গে কাজী রকিবউদ্দিন বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এসব নির্বাচন সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বিদায়ী নির্বাচন কমিশনের মেয়াদকালে কমিশনের কার্যক্রমে কোন ধরণের হস্তক্ষেপ না করায় এবং কোন ধরণের নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী সাহসের সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনের জন্য কমিশনকে ধন্যবাদ জানান।

সূত্র : বাসস

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিরপেক্ষভাবে সব নির্বাচন করেছি: বিদায়ী সিইসি

আপডেট সময় : ১২:৩৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭