ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মেয়র মিরু ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেয়রকে সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে মিরুকে গ্রেপ্তারে বিভিন্ন বন্দরে সতর্কতা জারি করে পুলিশ। রবিবার বিকালে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি পাসপোর্ট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার আওয়ামী লীগের নিজেদের মধ্যে সংঘর্ষের সময় সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল পেশাগত দায়িত্ব পালন করতে গেলে মেয়রের শর্টগানের গুলিতে আহত হন। পরদিন দুপুরে বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর থেকে মিরু গা ঢাকা দেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। তার ভাইসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার মিরু ও তার ভাই নাসির উদ্দিনকে দল থেকে বহিষ্কারের জন্য উপজেলা আওয়ামী লীগ থেকে সুপারিশ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মেয়র মিরু ঢাকায় গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭