ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানাবে হোয়াইট হাউস

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের দেওয়া স্থগিতাদেশ নিয়ে শুক্রবার রাতে কোনও পদক্ষেপ নিচ্ছে না হোয়াইট হাউস। তবে অবশ্যই এই রায়ের বিরুদ্ধে আদালতে যাওয়া হবে; জানান হোয়াইট হাউসের একজন মুখপাত্র।

যুক্তরাষ্ট্রমুখী অভিবাসন সীমিত করতে ২৭ জানুয়ারি ওই নির্বাহী আদেশ স্বাক্ষর করেন ট্রাম্প। আদেশ অনুযায়ী, আগামী চার মাস যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে। সিরীয়দের জন্য এই আদেশ পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত বহাল থাকবে। ৩ মাস বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি। ট্রাম্পের নির্বাহী সিদ্ধান্ত অনুযায়ী, দ্বৈত-নাগরিক এবং যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া (গ্রিন কার্ড হোল্ডার) ব্যক্তিদের ক্ষেত্রেও ওই আদেশ কার্যকর হবে। ট্রাম্পের ওই আদেশের পর তীব্র সমালোচনা, বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন, বিমানবন্দরগুলোতে ব্যাপক ভুল বোঝাবুঝির এক পর্যায়ে মামলা হয় সিয়াটলের আদালতে। শুক্রবার ট্রাম্পের মুসলিমবিরোধী নিষেধাজ্ঞায় সিয়াটলের সেই আদালতে দেওয়া স্থগিতাদেশ যুক্তরাষ্ট্রজুড়ে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।

ট্রাম্পের আদেশকে সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেন হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার। এক বিবৃতিতে তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে বিচার বিভাগ ওই স্থগিতাদেশ রদ করতে পদক্ষেপ নেবে।’ স্পাইসার বলেন, মার্কিন ভূখণ্ড নিরাপদ রাখতেই প্রেসিডেন্ট ওই আদেশ দিয়েছেন। সেই সঙ্গে মার্কিন জনগণকে রক্ষার সাংবিধানিক কর্তৃত্ব ও দায়িত্ব প্রেসিডেন্টের রয়েছে।’

উল্লেখ্য, ট্রাম্পের নিষেধাজ্ঞায় ওই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মুসলিমদের নয়, বরং খ্রিস্টানদের শরণার্থী হিসেবে গ্রহণ করার কথা বলা হয়। আদালতের আদেশে বলা হয়, ‘খ্রিস্টানদের এক ভিন্ন গ্রুপে ফেলে দেওয়ার কোনও অবকাশ নেই।’

সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানাবে হোয়াইট হাউস

আপডেট সময় : ০৬:৫৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭