ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ট্রাম্পকে গুপ্তহত্যার আহ্বান ১২ হাজার টুইটে

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চেয়ে ও হত্যার আহ্বান জানিয়ে শপথের দিন (২০ জানুয়ারি) থেকে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ১২ হাজার টুইট হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী ডাটামিনরের এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল বলছে, প্রেসিডেন্টকে হত্যার হুমকি দেয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ওহিও অঙ্গরাজ্যের জ্যাচারি বেন্টনের (২৪) বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে। ট্রাম্পের শপথের পর ওয়াশিংটন ডিসিতে নারীদের প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে হোয়াইট হাউস উড়িয়ে দেয়ার হুমকির পর মার্কিন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ম্যাডোনা ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

trump

দেশটির সেক্রেট সার্ভিসের সাবেক স্পেশাল অ্যাজেন্ট টিম ফ্রাঙ্কলিন ম্যাশবেলকে বলেছেন, একই ধরনের হুমকি ও কোনো সম্ভাব্য আক্রমণের সুনির্দিষ্ট বিবরণের পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করেছে সংস্থাটি।

গ্যালাপের এক জরিপ বলছে, প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে ৫০ শতাংশেরও কম অ্যাপ্রুভাল রেটিং নিয়ে হোয়াইট হাউসে গেলেন ডোনাল্ড ট্রাম্প।

ম্যাশাবল বলছে, টুইটারে ‘ট্রাম্পকে গুপ্তহত্যা’ (assassinate Trump) লিখে গত ২০ জানুয়ারির পর এখন পর্যন্ত ১২ হাজারের বেশি টুইট হয়েছে।

সূত্র : ডেইলি মেইল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ট্রাম্পকে গুপ্তহত্যার আহ্বান ১২ হাজার টুইটে

আপডেট সময় : ০৫:৪৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭