ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

নিউইয়র্ক থেকে প্রকাশিত হতে যাচ্ছে নতুন সাপ্তাহিক ‘বাংলা পোস্ট’

স্বচ্ছতায় অবিচল’ স্লোগানকে সামনে রেখে ‘বাংলা পোস্ট’ নামে বাংলা ভাষায় আরো একটি সাপ্তাহিক পত্রিকা ও অনলাইন পোর্টাল প্রকাশিত হতে যাচ্ছে। প্রতি মঙ্গলবার নিউইয়র্ক থেকে ‘বাংলা পোস্ট’ প্রকাশিত হবে। পত্রিকাটির প্রকাশনা পূর্ব এক সাংবাদিক সম্মেলন উপরোক্ত তথ্য জানানো হয়। জ্যাকসন হাইটসের চায়নিজে গত ৭ আগস্ট বুধবার আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির প্রকাশনার প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পত্রিকাটির চেয়ারম্যান আসেফ বারী টুটুল ও সম্পাদক মণ্ডলীর সভাপতি মুনমুন হাসিনা বারী, চিফ ইউথ কর্ডিনেটর সাবাহ বারী। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরাও পত্রিকাটির সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এদের মাঝে ছিলেন আজকাল পত্রিকা সম্পাদক শাহ নেওয়াজ,ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ,প্রবাস পত্রিকা সম্পাদক মোহাম্মদ সাঈদ, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট গিয়াস আহমেদ,প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান মো: খালেক, গ্লোবাল মাল্টি সার্ভিসেসের সিইও তারেক হাসান খান, স্টার ফার্নিচারের সিইও রকি আলিয়ান, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুন নূর বার ভূঁইয়া,শোটাইম মিউজিকের আলমগীর খান আলম, আহসান হাবীব,জেএফএম রাসেল প্রমুখ। সংবাদ সম্মেলনে উপস্থিত মিডিয়া কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকবৃন্দ। উপস্থিত সকলকে আগামী ১৯ আগস্ট সোমবার লাগোয়ার্ডিয়া ম্যারিয়টে অনুষ্ঠিতব্য প্রকাশনা উৎসবে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানান পত্রিকাটির চেয়ারম্যান আসেফ বারী টুটুল। বারী মিডিয়ার তত্তাবধানে প্রকাশিতব্য এই পত্রিকাটির দায়িত্বশীল কর্মকর্তাদের মাঝে রয়েছেন চেয়ারম্যান-আসেফ বারী,সম্পাদক মণ্ডলীর সভাপতি-মুনমুন হাসিনা বারী,সম্পাদকীয় উপদেষ্টা-কাজী সামসুল হক, ব্যাবস্থাপনা ও মার্কেটিং পরিচালক – মোহাম্মদ সাইফুল ইসলাম, চিফ ইয়ুথ কর্ডিনেটর -সাবাহ বারী, ডিজিটাল ও বার্তা সম্পাদক- সায়েম শুভ, সহকারী বার্তা সম্পাদক-আহমেদ জাবের চৌধুরী এবং ঢাকা বুর‌্যো চিফ -কাজী রাহাত সাম্স। সংবাদ সম্মেলনে উপস্থিত সকলের হাতে পত্রিকাটির ২০ পৃষ্ঠার ডামি কপিও তুলে দেয়া হয়। নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিউইয়র্ক থেকে প্রকাশিত হতে যাচ্ছে নতুন সাপ্তাহিক ‘বাংলা পোস্ট’

আপডেট সময় : ০২:৫৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪