ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

১৭ আগস্ট থেকে মেট্রোরেল চালুর সিদ্ধান্ত

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
আগামী ১৭ আগস্ট থেকে বন্ধ থাকা মেট্রোরেল চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার (১১ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে এক সপ্তাহের মধ্যে মেট্রোরেল চালুর কথা জানিয়েছিলেন মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি জানান, আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালুর প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রো স্টেশন বন্ধ থাকবে।

এদিকে আগামী ১৫ আগস্ট (বৃহস্পতিবার) থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চালু হবে। তবে এর আগে প্রথম ধাপে মালবাহী ট্রেন ও দ্বিতীয় ধাপে লোকাল এবং কমিউটার ট্রেন চালু হবে। রোববার বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল সোমবার (১২ আগস্ট) থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হবে। আর পরদিন মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে চলবে লোকাল ও কমিউটার। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জামালপুর এক্সপ্রেস ও পারাবত এক্সপ্রেস বন্ধ থাকবে। এ ছাড়া আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে কাউন্টার ও অনলাইনে মিলবে আন্তঃনগর ট্রেনের টিকিট।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই থেকে বন্ধ রাখা হয় মেট্রোরেল। অন্যদিকে, শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের সুযোগ নিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালায় দুর্বৃত্তরা। এরমধ্যে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৭ আগস্ট থেকে মেট্রোরেল চালুর সিদ্ধান্ত

আপডেট সময় : ১১:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪