ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

দুর্নীতিকে মেনে দেশ চালানোর প্রশ্নই আসে না: শিল্প উপদেষ্টা

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
দুর্নীতিকে মেনে দেশ চালানোর প্রশ্নই আসে না, সুতরাং দুর্নীতিকে মেনে নেওয়ার কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন।

তিনি বলেন, রক্তক্ষয়ী গণ-আন্দোলনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রমে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) মানা হবে।

১০ আগস্ট, শনিবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজকর্ম হিসেবে শিল্প উৎপাদনে গ্যাস সংকট সমাধানকে মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে আদিলুর রহমান খান বলেন, গ্যাস সংকটে সার উৎপাদনসহ অন্যান্য শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে।

সাভার চামড়া শিল্পসহ মন্ত্রণালয়ের অন্যান্য দুর্নীতির যে অভিযোগ আছে, তা সমাধানের জন্য আমরা এসেছি। আন্দোলনে ছাত্রজনতার যে ম্যান্ডেট, সে বিষয়ে কঠোর অবস্থান থেকে আমরা কাজ করবো, যোগ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

দুর্নীতিকে মেনে দেশ চালানোর প্রশ্নই আসে না: শিল্প উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৫৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪