ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ইসরায়েলের তেল আবিবে রকেট হামলা, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের তেল আবিব শহরে রকেট হামলা হয়েছে। এ হামলায় পাঁচজন ইসরায়েলি আহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, ‘হামাস গত কয়েক মিনিটে তেল আবিবে রকেট হামলা চালানোর পর মধ্য ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।’

ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো বলছে, ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর বা অন্য কোথাও এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কিছু মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার সময় সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। সেখানে আহত মানুষের সংখ্যা পাঁচজন বলে জানা গেছে।

এ বিষয়ে বিবিসি জানিয়েছে, মধ্য ইসরায়েলে রকেট হামলার পরে পাঁচজন সামান্য আহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

পাঁচজনের মধ্যে দুজন রকেটের ধারালো টুকরোর আঘাতে আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম বেয়ার ইয়াকভ (৪৫) এবং আরেকজনের নাম হোলোনে (৪০)।

ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো বলছে, আহত বাকি তিনজনের মধ্যে দুজন বয়স্ক ব্যক্তি এবং একজন ৩৫ বছর বয়সী নারী।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এ রকেট হামলার পর মধ্য ইসরায়েলের চারপাশে বিমান হামলার সাইরেন বেজে উঠে। ৭ অক্টোবরে পর এটা হামাসের সবচেয়ে বড় রকেট হামলা।

সূত্র: বিবিসি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ইসরায়েলের তেল আবিবে রকেট হামলা, আহত ৫

আপডেট সময় : ১২:২২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩