ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

৫০০ টাকায় চাঁদের মাটিতে লেখাতে পারবেন নাম!

চাঁদের দেশে যেতে কে না চায়? তবে এবার আপনি যেতে না পারলেও আপনার নামটি ঠিকঠিক পৌঁছে যাবে চাঁদে। খরচ হবে মাত্র ৫০০ টাকা।

কীভাবে? শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি। সৌজন্যে ভারতের বেঙ্গালুরুর বেসরকারি সংস্থা টিমইন্ডাস। চলতি বছরের ডিসেম্বর মাসেই চাঁদের মাটিতে পা রাখার কথা টিমইন্ডাসের মহাকাশযানের। এটাই ভারতের প্রথম বেসরকারি চন্দ্র অভিযান।

টিমইন্ডাসের পক্ষ থেকে জানানো হয়েছে, টাকা দিলেই আপনার নাম লেখা থাকবে ছোট্ট এক অ্যালুমিনিয়াম পাতে, যে ধাতব পাত মহাকাশযানে চড়ে সরাসরি গিয়ে নামবে চাঁদের বুকে। ধাতব পাত ক্ষয়ে যাওয়ারও প্রশ্ন নেই। কারণ নাম ক্ষয়ে যাওয়ার জন্য দায়ী জল বা বায়ুমণ্ডল। চাঁদে এই দুটোর কোনটাই নেই। টিমইন্ডাসের দাবি, এই ভাবে চন্দ্র অভিযানের বিপুল খরচের বেশ খানিকটা উঠে আসবে।

তাদের গবেষকরা আরও মনে করছেন, এক সময় চাঁদে মানুষের নিয়মিত যাতায়াত শুরু হবে। হয়তো তৈরি হবে উপনিবেশও। তখন মানুষের চোখে পড়ে যাবে, তাদের পূর্বপুরুষের পাঠানো ধাতব পাত। টিমইন্ডাসের এই চন্দ্র অভিযানে সাহায্য করবে ইসরো। মহাকাশযান পাঠানোর রকেটও দেবে তারাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

৫০০ টাকায় চাঁদের মাটিতে লেখাতে পারবেন নাম!

আপডেট সময় : ০৬:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭