ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ওয়াশিংটনের কফি বিক্রেতা ১০ হাজার শরণার্থীকে নিয়োগের ঘোষণা

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের পরিপ্রেক্ষিতে ১০ হাজার কর্মী নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছে কফি বিক্রেতা প্রতিষ্ঠান স্টারবাকস।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলভিত্তিক প্রতিষ্ঠান স্টারবাকস ঘোষণা দেন, আগামী পাঁচ বছরে ১০ হাজার শরণার্থীকে নিয়োগ দেবেন তারা।

স্থানীয় সময় রোববার স্টারবাকসের প্রধান নির্বাহী কর্মকর্তা হাওয়ার্ড শুলটস প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে লেখা একটি চিঠিতে খবরটি জানান।

চিঠিতে হাওয়ার্ড শুলটস লেখেন, বিশ্বজুড়ে স্টারবাকসের বিভিন্ন দোকানে ওই নিয়োগ দেওয়া হবে। আর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে যুক্তরাষ্ট্র থেকেই। শরণার্থীদের মধ্যে যাঁরা মার্কিন সেনাদের হয়ে দোভাষী হিসেবে কাজ করেছেন ও অন্যান্য বিষয়ে সাহায্য করেছেন, তাঁদেরই যুক্তরাষ্ট্রে নিয়োগ দেওয়া হবে।

শরণার্থীর বিষয়টি ছাড়াও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা আইন বাতিল ও মেক্সিকোর সঙ্গে বাণিজ্যিক নিষেধাজ্ঞার মতো বিষয়গুলোও আমলে আনবেন শুলটস।

প্রেসিডেন্ট নির্বাচনের সময় শুলটস সমর্থন করেছিলেন ডেমোক্রেটি পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে।

এর আগে স্থানীয় সময় শুক্রবার সাতটি মুসলিম দেশের জনগণ ও শরণার্থীদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ইসলামী জঙ্গিদের দূরে রাখার জন্য এটি একটি পদক্ষেপ। আমরা তাদের এখানে চাই না।’ তিনি বলেন, ‘যারা আমাদের সেনাদের জন্য হুমকি, তাদের আমরা নিতে পারি না। আমরা তাদেরই নেব, যারা আমাদের দেশ ও দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসে।’

ট্রাম্পের ওই আদেশে ওই সাতটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া নাগরিকরা বেশ ঝামেলায় পড়ে। নিষেধাজ্ঞা অনুযায়ী, বিমানবন্দর থেকে আটক করা হয় দুই ইরাকি নাগরিককেও। পরে তাঁরা ট্রাম্পের বিরুদ্ধে মামলা ঠুকে দেন।

তবে শনিবার যুক্তরাষ্ট্রে অবস্থানরত বৈধ ভিসাধারী অভিবাসী ও শরণার্থীদের ফেরত পাঠানোর ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেছেন দেশটির আদালত। -সংবাদমাধ্যম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ওয়াশিংটনের কফি বিক্রেতা ১০ হাজার শরণার্থীকে নিয়োগের ঘোষণা

আপডেট সময় : ০৩:১৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭