ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ব্রিটেনের রাজার পদত্যাগপত্রের খসড়া

লন্ডন : ব্রিটেনের রাজা তৃতীয় জর্জের পদত্যাগপত্রের একটি খসড়া প্রথমবারের মতো জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। এটি মার্কিন স্বাধীনতাযুদ্ধের সময়ে লেখা। ১৭৮৩ সালের মার্চের সেই সব দিনে রাজা জর্জ রাজনৈতিক সমস্যার মুখে পড়েছিলেন। তবে তাঁর সেই পদত্যাগপত্রটি কাজে লাগেনি, অব্যবহৃতই ছিল।

খসড়া পদত্যাগপত্রটিতে কালির দাগ, ঘষামাজা, কাটাকুটি এবং অস্পষ্টতা আছে। এতে রাজা তৃতীয় জর্জ লিখেছিলেন, পদত্যাগের পর তিনি হ্যানোভারে নির্বাসনে যেতে চান। যুক্তরাজ্যের রয়্যাল আর্কাইভস বিভিন্ন ঐতিহাসিক দলিলের সাড়ে তিন লাখ পৃষ্ঠা ডিজিটাল রূপ দিয়ে অনলাইনে প্রকাশের উদ্যোগ নিয়েছে। এসবের মধ্যেই রয়েছে রাজা তৃতীয় জর্জের ওই পদত্যাগপত্রটি। সেখানে আছে রাজা ও তাঁর স্ত্রী শার্লটের ব্যক্তিগত চিঠিপত্রও।
এগুলো নিয়ে জর্জ দ্য থার্ড: দ্য জিনিয়াস অব দ্য ম্যাড কিং নামের একটি প্রামাণ্যচিত্রও তৈরি হয়েছে। উইন্ডসর ক্যাসলের রয়েল আর্কাইভসে যাতায়াতকারী কয়েকজন চলচ্চিত্র নির্মাতা ওই চিঠিগুলো খুঁজে পান। রাজা তৃতীয় জর্জ ১৭৬০ থেকে ১৮২০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তাঁর ব্যক্তিগত গুপ্তচরদের একটি চক্র ছিল। রাজাকে হত্যার জন্য ফ্রান্স ষড়যন্ত্র করছিল—এ কথা দাবি করে তাঁদের মধ্যে একজন পুরস্কার চেয়েছিলেন।
শার্লটের একটি চিঠির ভেতরে প্রিন্স আলফ্রেডের একগুচ্ছ সোনালি চুল পাওয়া যায়। শৈশবেই আলফ্রেডের মৃত্যু হয়েছিল। গবেষকেরা আরেকটি চিঠি পেয়েছেন, যাতে রাজা তৃতীয় জর্জ তখনকার প্রধানমন্ত্রী লর্ড নর্থকে লিখেছেন, প্রিন্স অব ওয়েলসের সঙ্গে একজন অভিনেত্রীর ‘অনুচিত যোগাযোগ’ ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ব্রিটেনের রাজার পদত্যাগপত্রের খসড়া

আপডেট সময় : ১২:৪৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০১৭