ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ট্রাম্পের অভিবাসন নীতিতে হস্তক্ষেপের হুঁশিয়ারি ব্রিটেনের

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির সঙ্গে একমত নন এবং এ নীতির ফলে যুক্তরাজ্যের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হলে তিনি হস্তক্ষেপ করবেন বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট।

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, আমাদের দেশের অভিবাসন নীতি যেমন আমাদের সরকার গ্রহণ করবে ঠিক তেমনই যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি তাদের সরকার সরকার গ্রহণ করবে।

তিনি বলেন, ‘তবে যুক্তরাষ্ট্রের কঠোর এ অভিবাসন নীতির সঙ্গে আমরা একমত নই। এতে যদি যুক্তরাজ্যের নাগরিকদের ওপর কোন প্রভাব পড়ে তাহলে এর জন্য আমরা সুস্পষ্টভাবে মার্কিন সরকারের কাছে জানতে চাইবো।’

উল্লেখ্য, গতকাল শনিবার শরণার্থী সীমিতকরণের নিবার্হী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে সিরিয়া, ইরাক, ইরান, সোমালিয়া, ইয়েমেন, লিবিয়া ও সুদান থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আদেশের ফলে যেসব নাগরিকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তারাও ক্ষতিগ্রস্ত হবেন। যেমন, কোন ব্যক্তি যদি একই সঙ্গে ব্রিটেন ও ইরাকের দ্বৈত নাগরিক হয়ে থাকেন, সেও আপাতত যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

যদিও ‘আমেরিকা সিভিল লিবারটিস ইউনিয়ন’ (এসিএলইউ) এর আপত্তিতে আজ মার্কিন আদালত ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেছে।

এদিকে গত শুক্রবার হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে দেখা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কোন বিদেশি নেতার সঙ্গে সাক্ষত করলেন ট্রাম্প।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ট্রাম্পের অভিবাসন নীতিতে হস্তক্ষেপের হুঁশিয়ারি ব্রিটেনের

আপডেট সময় : ০৬:০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭