ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ট্রাম্প–মে বৈঠক, শনিবার কথা পুতিনের সঙ্গে

ওয়াশিংটন: ওয়াশিংটন পৌঁছলেন বৃটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে। শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। ব্রেক্সিটের পরে আমেরিকা–বৃটেনের বাণিজ্যিক সম্পর্ক কী হবে, মূলত তা নিয়েই দু’জনের মধ্যে কথা হবে। এ

ছাড়া এদিনের দ্বিপাক্ষিক বৈঠকে নেটো–সহ আরও একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। কিন্তু দু’জনের রাজনৈতিক মতবাদ তো ভিন্ন। কয়েকদিন আগেই টেরেসা মে বলেছিলেন,‘মাঝে মধ্যে বিপরীত মনস্ক মানুষেরা একে–অপরের প্রতি আকর্ষিত হয়ে থাকে।’

এদিকে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।

শনিবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলবেন তিনি। জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বলেন, ‘শনিবার মস্কোর স্থানীয় সময় সন্ধ্যাবেলা দু’দেশের রাষ্ট্রপ্রধানরা টেলিফোনে কথা বলবেন। মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসার পরে এই প্রথম ট্রাম্পের সঙ্গে কথা বলবেন পুতিন।

তবে দু’জনের মধ্যে সব বিষয়ে হয়তো কথা হবে না। ট্রাম্পকে শুভেচ্ছা জানাতেই মূলত এই ফোনালাপ। তাই আমাদের ধৈর্য ধরতেই হবে।’ এর আগে নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনের পরেই ট্রাম্পকে ফোন করেছিলেন পুটিন। এমনকী নির্বাচনী প্রচারে জানিয়েছিলেন, আগামীদিনে রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা চালাবে আমেরিকা।

তাছাড়া সে সময় একাধিকবার রুশ প্রেসিডেন্টের প্রশংসাও করেছিলেন ট্রাম্প। যে কারণে নির্বাচনী প্রচারে প্রতিপক্ষ হিলারি ক্লিনটন তাকে পুতিনের ‘পোষা কুকুর’ বলে অভিহিত করেন। ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা অবশ্য বারবার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কারচুপির অভিযোগ তুলেছিলেন। দাবি করেছিলেন, এর পিছনে পুতিনের মস্তিষ্ক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ট্রাম্প–মে বৈঠক, শনিবার কথা পুতিনের সঙ্গে

আপডেট সময় : ০৩:২৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭