ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সিঙ্গাপুরের কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে

নিজস্ব সংবাদদাতা : সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানি অদূর ভবিষ্যতে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ড. টনি ট্যান কেং ইয়াম। বৃহস্পতিবার সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সরকারি বাসভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের পর বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান নিজ পরিচয় সংক্রান্ত একটি চিঠি দেশটির প্রেসিডেন্টের হাতে তুলে দেন। পাশাপাশি বিদায়ী রাষ্ট্রদূতের প্রত্যাহারপত্রও তুলে দেন সিঙ্গাপুরের প্রেসিডেন্টের হাতে। এ সময় একটি চৌকস দল বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে ‘গার্ড অব অনার’প্রদান করে ।

বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি, মাথাপিছু আয় বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির  প্রশংসা করেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ড. টনি ট্যান কেং ইয়াম। বাংলাদেশে চলমান বিপুল উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সিঙ্গাপুরের রাষ্ট্রপতিকে অবহিত করেন রাষ্ট্রদূত। অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, পর্যটন ও জ্বালানি খাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ সুবিধার সুযোগ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে সিঙ্গাপুরের ব্যবসায়ীদের আরও বিনিয়োগ কামনা করেন তিনি।

এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিঙ্গাপুরের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নতুন রাষ্ট্রদূতকে তার দায়িত্ব পালনকালে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন।

নবনিযুক্ত রাষ্ট্রদূত সিঙ্গাপুরে অবস্থানরত দেড় লাখ শ্রমিকের উভয়দেশের অর্থনীতিতে অবদানের কথা উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিঙ্গাপুরের কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে

আপডেট সময় : ০৯:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭