ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সার্চ কমিটি: নাম শুনে ক্ষুব্ধ বিএনপি

নির্বাচন কমিশনে নিয়োগে সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদ চিঠি দেয়ার পর প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিতে কারা নিয়োগ পাচ্ছেন সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। তবে গণমাধ্যমে বেশ কিছু নাম প্রকাশ হয়েছে এরই মধ্যে। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব নাম দেখে সার্চ কমিটি নিয়ে ক্ষোভ জানিয়েছেন।

বুধবার বিকালে রাজধানীতে এক আলোচনায় এই কথা জানান বিএনপি মহাসচিব। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল গঠনের স্মরণে এই আলোচনার আয়োজন করে বিএনপি-জামায়াতের নেতৃত্বে ২০ দলের শরিক লেবার পার্টি।

আগামী মাসের শুরুতেই শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। তার আগেই কমিশনে নিয়োগ চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি। গত ১৮ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত তিনি মোট ৩১টি দলের সঙ্গে কথা বলেছেন, তাদের পরামর্শ নিয়েছেন।

গত কয়েকদিন ধরেই বিএনপি বলে আসছিল, সার্চ কমিটিতে নিরপেক্ষ লোক না এলে তারা মানবেন না। রাষ্ট্রপতি এই কমিটি গঠনে চিঠি দেয়ার দিন ফখরুল বলেন, ‘আমরা এখন পর্যন্ত পত্রপত্রিকা আর অনলাইন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সার্চ কমিটিতে কারা কারা আছেন। যেসব নাম দেখছি, তাতে এটা আওয়ামী লীগের পছন্দের সার্চ কমিটি। এতে হামলা হতাশ নই, ক্ষুব্ধ হয়েছি।’

বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছিল, তিনি তা নষ্ট করেছেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন গঠন বিষয়ে খালেদা জিয়ার প্রস্তাবের পর রাষ্ট্রপতি সংলাপের উদ্যোগ নেয়ায় সারা দেশের মানুষ আশার আলো দেখছিল। সবাই ভেবেছিল একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিটি গঠন হবে এবং মানুষ তাদের ভোট গ্রয়োগ করতে পারবে। সেই আশা হতাশায় পরিণত হয়েছে। এবং চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সার্চ কমিটিতে নিয়োগ পেতে যাচ্ছেন মহা হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ. সরকারি কর্মকমিশন-পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার

মির্জা ফখরুল বলেন, ‘পিএসপির চেয়ারম্যান, মহা হিসাব নিরীক্ষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্যকে নিয়োগ দিয়েছে সরকার। সহউপাচার্য মহোদয় আবার একটি বেসরকারি টেলিভিশনকে বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে দেশ চলছে। বঙ্গবন্ধু কন্যা তাকে যে পবিত্র দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব তিনি পালন করবেন।’ ফখরুল বলেন, ‘বোঝেন কী নিরপেক্ষ সার্চ কমিটি হয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সার্চ কমিটি: নাম শুনে ক্ষুব্ধ বিএনপি

আপডেট সময় : ০৫:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭