ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ভয়াবহ খরার কবলে শ্রীলঙ্কা, পানি সংকটে ১০ লাখ মানুষ

বিদেশ ডেস্ক

চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে শ্রীলঙ্কা। ১০ লাখেরও বেশি মানুষ তীব্র পানি সংকটে দিন কাটাচ্ছে। শ্রীলঙ্কার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খবরটি জানিয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত বছর কম বৃষ্টিপাতের কারণে শ্রীলঙ্কার বিভিন্ন এলাকার নদীগুলোতে পানি কমে গেছে। অনাবৃষ্টির কারণে গত বছরে দেশের কিছু অংশে নদীর পানির স্তর অনেক নিচুতে নেমে যায়। ফলে পানি সরবরাহ ব্যবস্থাকে পরিশোধিত করার মতো পর্যাপ্ত পানি পাওয়া যায়নি। সে কারণে বিশেষত কুলুতারা শহরের সরবরাহ ব্যবস্থা দুষণমুক্ত করা যায়নি।

বিশুদ্ধ পানির ঘাটতি থাকায় কালুগঙ্গা গ্রামে ২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আরও দুই থেকে তিন মাস বৃষ্টিপাত হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। আর তখন আরও বেশি পানির সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে শ্রীলঙ্কার সরকার। দেশটির পানি সংরক্ষাণাগারগুলোতে পানির স্বল্পতা রয়েছে। কিছু সংরক্ষণাগারে মাত্র ধারণক্ষমতার ৫ ভাগের ১ ভাগ পানি আছে।

শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগের মহাপরিচালক ললিত চন্দ্রপালা আলজাজিরাকে বলেন, ‘এ খরা কৃষি এবং জলবিদ্যুৎ প্রজন্ম দুই ক্ষেত্রেই প্রভাব ফেলছে। ১৯৭০ এর দশকের পর যতগুলো খরা হয়েছে তারমধ্যে এটি সবচেয়ে ভয়াবহ।’

পানি স্বল্পতার কারণে কৃষকরা চাষাবাদ করতে পারছেন না। ৮ লাখ হেক্টর চাষাবাদ উপযোগী জায়গার মাত্র তিন ভাগের এক ভাগের মধ্যে তারা শস্য বপন করতে পেরেছেন যা ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন।

রাবান্দা নামের স্থানীয় এক কৃষক আক্ষেপ করে বলেন, ‘আমাদের সব শস্য নষ্ট হয়ে গেছে। আমাদের টিকে থাকার কোনও উপায় নেই এবং এখন আমাদের পান করার জন্যও পানি নেই।’

খরার কারণে সৃষ্ট খাদ্য স্বল্পতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে এরইমধ্যে একটি টাস্কফোর্স গঠন করেছে শ্রীলঙ্কার সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ভয়াবহ খরার কবলে শ্রীলঙ্কা, পানি সংকটে ১০ লাখ মানুষ

আপডেট সময় : ০৬:৫২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭