ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের হোয়াইট হাউসে যাওয়ার পথে সংঘর্ষ

ঢাকা: যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে যাওয়ার পথে বিক্ষোভ শুরু করেছে তার বিরোধীরা। তবে তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে পুলিশের চেষ্টায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৯০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের পর এ সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা ট্রাম্পের আনুষ্ঠানিক কুচকাওয়াজ নিয়ে ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউসে ওঠার পথ রুদ্ধ করে এ বিক্ষোভ করতে থাকে।

সংবাদমাধ্যম জানায়, বিক্ষোভকারীরা রাস্তা দখল করে ট্রাম্পবিরোধী স্লোগান দিতে থাকলে তাদের সরিয়ে দিতে চায় পুলিশ। তখন তারা পুলিশকে লক্ষ্য করে বোতল বা জাতীয় বস্তু নিক্ষেপ করলে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে।

ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউসে যাওয়ার পথের বিভিন্ন পয়েন্ট থেকে এ সংঘর্ষে জড়ানোয় ৯০ জনকে আটক করা হয়। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন-শৃঙ্খলা বাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হোয়াইট হাউসে যাওয়ার পথে সংঘর্ষ

আপডেট সময় : ০৫:১৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭