ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জেল হত্যা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

নেতৃবৃন্দের স্মরণে তিনি আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বঙ্গবন্ধুর হত্যাকারীরা ১৯৭৫ সালের ৩ নভেম্বর ভোর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জোরপূর্বক প্রবেশ করে জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপটেন মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে হত্যা করেছিল।

১৯৭১ সালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে এই চার নেতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশের জন্য বিজয় অর্জন করেন।

শেখ হাসিনা প্রথমে সকাল প্রায় ৭টায় প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন এবং নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে, দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের সভাপতি হিসেবে আরেকটি পুস্পস্তবক অর্পন করেন।

এ সময় ক্যাপটেন মনসুর আলীর পুত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, সৈয়দ নজরুল ইসলামের পুত্র জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, রেলমন্ত্রী মুবিজুল হক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট সময় : ১০:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫