ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহসিন আলীর আসনে উপনির্বাচনের তফসিল কাল !

ঢাকা: সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর আসনে উপ নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে ।

গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৌলভীবাজার-৩ আসনের সাংসদ মহসিন আলী।

আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর ইসি সচিবালয়ে পরবর্তী ব্যবস্থা নিতে অনুরোধ জানায় সংসদ সচিবালয়।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার মৌলভীবাজার-৩ শূণ্য আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

১৪ ডিসেম্বরের মধ্যে উপ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে অন্তত ৪০ দিন সময় রেখে মনোনয়ন দাখিল, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হবে কমিশন সভায়।

প্রধান নির্বাচন কমিশনার অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করার পর ভোটের সময়সূচি ঘোষণা করবেন।1446041538_000

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মহসিন আলীর আসনে উপনির্বাচনের তফসিল কাল !

আপডেট সময় : ১১:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০১৫