ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সামান্য পয়সায় অন্যের ফেসবুক মেসেজ পড়ে ফেলা যায়!

তথ্যপ্রযুক্তি ডেস্ক:: সামান্য পয়সার বিনিময়ে অন্যের ফেসবুক অ্যাকাউন্টে ঢোকার সুযোগ করে দিচ্ছে হ্যাকররা। সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি হ্যাক করে ৮১ হাজার ব্যবহারকারীর ব্যক্তিগত মেসেজ বিক্রি করছে তারা।

এখন মাত্র ১০ সেন্টের বিনিময়ে যে কেউ অন্যের অ্যাকাউন্টে ঢুকে সবকিছু খুটিয়ে খুটিয়ে দেখে নিতে পারবেন।এমন খবর চাউড় হলে ফের শিরোনাম ফেসবুক। সামাজিক মাধ্যমটির নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।বিবিসির খবরে বলা হয়েছে, ১২ কোটি ফেসবুক গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। যার মধ্যে ৮১ হাজার অ্যাকাউন্ট ইতোমধ্যে নমুনা হিসাবে তুলে ধরা হয়েছে।

সেই সব অ্যাকাউন্টে খুব কম টাকার বিনিময়ে যে কোনও ইচ্ছুক ব্যক্তিকে অ্যাকসেস দিয়ে দেয়ার কথাও জানিয়েছে হ্যাকাররা।জানা গেছে, এখনও পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রাজিলের গ্রাহকদের অ্যাকাউন্টে এই ঘটনা ঘটেছে।

খবরটি প্রকাশিত হতেই নড়েচড়ে বসেছে ফেসবুক। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট গাই রোজ বলেন, ফেসবুকের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। হ্যাকাররা আসলে ভাইরাস আক্রান্ত ব্রাউজার এক্সটেনশনের সাহায্যেই হ্যাক করছে অ্যাকাউন্ট।

অন্য কোনওভাবে গ্রাহকদের অ্যাকাউন্টে হ্যাকারদের হামলা রুখতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে চলেছে ফেসবুক।গাই রোজ বলেন, আমরা পুলিশ এবং সাইবার বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ করেছি, যাতে হ্যাক করে ডিসপ্লে অ্যাকাউন্টগুলো দ্রুত ওয়েবসাইট থেকে সরানো হয়।

চলতি বছরের সেপ্টেম্বরেই পাঁচ কোটি গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে জানা যায়। তখনও ফেসবুক নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করার কথা বলেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সামান্য পয়সায় অন্যের ফেসবুক মেসেজ পড়ে ফেলা যায়!

আপডেট সময় : ১২:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮