ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ফের সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক:: ফের সংলাপ চেয়ে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেবে ঐক্যফ্রন্ট।শনিবার রাতে রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল কামাল হোসেনের চেম্বারে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা আশা করবো ভবিষ্যতে সংলাপের ক্ষেত্রে ক্ষুদ্র পরিসরে আলোচনা হবে। বর্তমান রাজনৈতিক সংকট সামাধানের লক্ষ্যে এ বিষয়টিকে বিবেচনা করা হবে বলে আশাকরি।’

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, ‘এখন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করে ১৪ দল। সাড়ে তিন ঘণ্টার ওই আলোচনায় ১৪ দলের পক্ষ থেকে জানানো হয়,তারা সংবিধানের বাইরে যাবে না।সংলাপ শেষে বিএনপি সরাসরি তাদের অসন্তোষের কথা জানায়। আর ড. কামাল হোসেন বলেন, বিশেষ সমাধান না পেলেও সংলাপের ভবিষ্যৎ ফলপ্রসূ হবে বলে তিনি আশাবাদী।

পরদিন শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৪ দলের সঙ্গে সংলাপে বসে বি.চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।নির্বাচন সামনে রেখে দুই জোটের নেতৃবৃন্দ প্রায় তিন ঘণ্টা খোলামেলা আলোচনা করেন।এ সময় যুক্তফ্রন্টের পক্ষে সাত দফা দাবি উত্থাপন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ফের সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে ঐক্যফ্রন্ট

আপডেট সময় : ১১:০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮