ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

তফসিল স্থগিত করতে ইসিকে ড. কামালের চিঠি

নিউজ ডেস্ক:: জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডা. কামাল হোসেন জরুরি চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিতের আহ্বান রয়েছে এই চিঠিতে।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলাদেশ জার্নাল বলেন সংলাপ শেষ না হওয়া পর্যন্ত যাতে শিডিউল ঘোষণা না করেন, সে জন্য ইসিকে অনুরোধ করা হয়েছে। এর

গত বৃহস্পতিবার ১৪ দলের সঙ্গে বৈঠকে বসেছিল ড. কামালের যুক্তফ্রন্ট। ওই বৈঠক ফলপ্রসূ হয়নি জানিয়ে ড. কামাল পরে বলেছিলেন আলোচনা অব্যাহত থাকবে। তবে এরই মধ্যে নির্বাচনের তফশিল ঘোষণার সময় এগিয়ে আসায় আপাতত সেটা স্থগিত করতেই ইসিকে চিঠি দিচ্ছেন ড. কামাল হোসেন।

সংলাপে ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন নির্বাচনকালীন সরকারের বিষয়টি সংবিধানসম্মতভাবেই সুরাহার আহ্বান জানান। নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়ারও কথা বলেন তিনি। জবাবে সংবিধানের কথা বলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা কোনোভাবেই সম্ভব নয় বলে ক্ষমতাসীনদের পক্ষ থেকে জানানো হয়।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপির নেতারা দাবি তুললে জবাবে ক্ষমতাসীনেরা জানায়, এটি পুরোপুরি আদালতের বিষয়। তবে নেতাকর্মীদের বিরুদ্ধে করা গায়েবি রাজনৈতিক মামলার বিষয়ে তদন্ত করে বিবেচনা করার আশ্বাস দেয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

তফসিল স্থগিত করতে ইসিকে ড. কামালের চিঠি

আপডেট সময় : ০৪:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮