ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বি. চৌধুরীর জোটে যুক্ত হচ্ছে আরও চার দল

নিউজ ডেস্ক:: সাবেক রাষ্ট্রপতি ড. বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা জোটের দুই শরিক দলকে হারিয়ে একা হয়ে যাওয়া যুক্তফ্রন্টে আরও চারটি দল যোগ দিচ্ছে বলে জানা গেছে।যোগ দেয়া দলগুলোর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে যুক্তফ্রন্টে যোগ দেবে জেবেল রহমান গাণির বাংলাদেশ ন্যাপ, খন্দকার গোলাম মোর্ত্তুজার এনডিপি, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদের বিএলডিপি এবং লেবার পার্টির একাংশ।

এছাড়া ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম রেজা বিকল্পধারায় যোগ দেবেন।জানা যায়, দলগুলোর যুক্তফ্রন্টে যোগদানের ব্যাপারে বুধবার রাতে বারিধারায় জরুরি বৈঠক করেছেন বি. চৌধুরী। ওই বৈঠকে জেবেল রহমান গাণিসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যায় বিকল্পধারার প্রেসিডিয়ামের একটি বৈঠক হয়।

এর আগে যুক্তফ্রন্ট ছেড়ে যায় মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ও আ স ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বি. চৌধুরীর জোটে যুক্ত হচ্ছে আরও চার দল

আপডেট সময় : ০৬:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮