ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

গাড়ি বের করায় চালকের মুখে লেপটে দিচ্ছে পোড়া মবিল পরিবহন শ্রমিকদের নৈরাজ্য

ঢাকা : আট দফা দাবিতে পরিবহন শ্রমিকদের দুই দিনের পরিবহন ধর্মঘট চলছে। রাজধানীতে চলছে না কোনো গণপরিবহন। ফলে অফিসগামী হাজার হাজার মানুষ হেঁটে পথ চলছেন। কেউ কেউ বেশি ভাড়া দিয়ে রিকশা, সিএনজি ও পাঠাও-উবারের মোটরসাইকেলে করে গন্তব্যস্থলে যাচ্ছেন। তবুও রেহাই পাচ্ছে না তারা। মোটরসাইকেলের চালক, ব্যক্তিগত গাড়ির চালক কিংবা আরোহীদের মুখে পোড়া মবিল মেখে দিচ্ছে ধর্মঘটের সমর্থনে রাস্তায় নামা শ্রমিকরা।

এমনকি প্রাইভেট কার চলাচলেও বাধা দিচ্ছেন শ্রমিকরা। তারা প্রাইভেটকার আটকে পোড়া মবিল ঢেলে দিচ্ছেন। রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গেছে এ চিত্র।

রাজধানীর অন্যতম প্রবেশপথ যাত্রাবাড়ীতে কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। যাত্রাবাড়ীতে সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে ডেমরা থেকে আসা দুটি বাসের যাত্রীদের নামিয়ে দিয়ে বাস দুটির চাবি নিয়ে গেছেন শ্রমিকরা।

রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ করে বাসটার্মিনালগুলোর আশপাশে ধর্মঘটের সমর্থনে পরিবহন শ্রমিকদের উশৃঙ্খল আচরণ চোখে পড়ে। বিশেষ করে সায়েদাবাদ, গাবতলী, গুলিস্তান ও মহাখালী বাসটার্মিনাল ও আশপাশের এলাকায় তারা দলবদ্ধভাবে প্রাইভেটকার, অটোরিকশা, রিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে।

সকালে পরিবহন ধর্মঘট উপেক্ষা করে কিছু সংখ্যক লেগুনা এবং সিএনজিচালিত অটোরিকশা সড়কে বের হয়। এসময় পরিবহন শ্রমিকরা ওইসব পরিবহন আটকে আলকাতরা লেপে দেয়। একই সঙ্গে প্রাইভেট গাড়ি চালক ও পাঠাও সার্ভিসের হুন্ডা চালকদের হুমকি দিতে দেখা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

গাড়ি বের করায় চালকের মুখে লেপটে দিচ্ছে পোড়া মবিল পরিবহন শ্রমিকদের নৈরাজ্য

আপডেট সময় : ০৬:৪৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮