ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বাংলাদেশের হাজিদের খোঁজ নিতে হটলাইন

1325
সৌদি আরবের মিনায় হজ পালনকালে মারা গেল ৪৫৩ জন। এছাড়াও আহত হয়েছেন ৭১৯ জনেরও বেশি হাজি। এই ঘটনায় কোন বাংলাদেশি আহত বা নিহত হয়েছেন কিনা জানার জন্য দুটি হট লাইন চালু করেছে বাংলাদেশি দূতাবাস।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেছেন, “মিনা হাসপাতালে অবস্থান করা আমাদের এক কর্মকর্তার মতে, মৃতদেহগুলো হাসপাতালে আনা হচ্ছে এবং কর্তৃপক্ষ কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো তথ্য দেওয়া মাত্রই আমরা স্বজনদের তা জানাব। মিনাতে আমাদের হটলাইন নাম্বার হচ্ছে: +৯৬৬৫৩৭৩৭৫৮৫৯ এবং +৯৬৬৫০৯৩৬০০৮২।”

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার হজ পালনকালে সৌদি আরবে পদদলিত হয়ে কমপক্ষে ৪৫৩ জন হাজি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৭১৯ জন। ২০০৬ সালে মিনায় হজব্রতের শেষ পর্বের এই আনুষ্ঠানিকতায় মারা যান ৩৬৪ হাজি। এ ছাড়া পবিত্র নগর মক্কায় ২০০১ সালে ৩৫ হাজি, ১৯৮৭ সালে ৪০০ হাজি, ১৯৯০ সালে ১ হাজার ৪২৬ হাজি, ১৯৯৪ সালে ২৭০ হাজি এবং ১৯৯৭ সালে ৩৪৩ জন হাজি মৃত্যুবরণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বাংলাদেশের হাজিদের খোঁজ নিতে হটলাইন

আপডেট সময় : ১০:১৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫