ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: রাজধানীতে নারী বাস সার্ভিস

রাসুল (সাঃ) এই দোয়াই সবচেয়ে বেশি পাঠ করতেন

ইসলাম ডেস্ক, আল্লাহ তায়ালা মানবজাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্ব করার জন্য। দাসত্ব থেকে দাস । যে ব্যক্তি তার মুনিবের কাজ পূর্ণাঙ্গরূপে পালন করবে সে তার দাসত্বের পুরস্কার পাবে। মানব হিসেবে আমরা আল্লাহর গোলাম বা দাস। জীবনের সর্বত্র আল্লাহর হুকুম মেনে চলতে পারলেই আল্লাহ আমাদের ওপর সন্তুষ্ট থাকবেন। মানবজীবনে অনেকগুলো ধাপ বা স্তর অতিক্রম করতে হয়। যথা- শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, পারিবারিক জীবন ইত্যাদি। পারিবারিক জীবনে প্রবেশ করার মাধ্যমেই মনুষ্যত্বের পূর্ণতা ঘটে। স্ত্রী, সন্তান, মা-বাবা সকলেই পারিবারিক জীবনের সদস্য। সকলের সাথে সুসম্পর্ক ও অধিকার নিশ্চিত করার ওপরই পারিবারিক জীবনের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে। মহান সৃষ্টিকর্তার মর্জি মোতাবেক যারা এ জীবনটাকে পরিচালনা করতে পারেন তাদের জন্য রয়েছে ইহকালীন সুখ ও পরকালীন মুক্তি। এক্ষেত্রে যার পদচারণা ও দর্শন আমাদেরকে অনুপ্রাণিত করে তিনি হচ্ছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা)। তার গোটা জীবনের সকল ক্ষেত্রেই মানবজীবনের আদর্শ বিরাজমান। আল্লাহ তায়ালা পবিত্র আল কুরআনে তার সম্পর্কে স্পষ্ট ঘোষণা দিয়েছেন- لقد كان لكم فى رسول الله اسوة حسنة ‘তোমাদের জন্য রাসূল (সা)-এর মাঝে রয়েছে উত্তম আদর্শ। (সূরা আহজাব)
রাসূল (সা) ২৫ বছর বয়সে পারিবারিক জীবনে প্রবেশ করে পৃথিবীতে পারিবারিক জীবনের মহান আদর্শ ব্যক্তি হিসেবে উদাহরণ সৃষ্টি করেছেন। নিজে যেমন পরিবারিক জীবনে সকলের অধিকার বাস্তবায়ন করেছেন। তেমনি অন্যকে এ অধ্যায়ে সফলতা অর্জনে উদ্বুদ্ধ করেছেন। রাসূল (সা) বলেছেন-الخلق عيال الله فاحب الخلق من احسن الى عياله সকল সৃষ্টি আল্লাহর পরিবার এক্ষেত্রে সর্বাধিক প্রিয় সে, যে তার অধীনস্থদের সাথে সদাচরণ করে।

ইসলামী জিন্দেগীর রূপ রেখা হলেন স্বয়ং রাসূল (সা.)। তিনি যা কিছু করতে, তা সবই মহান আল্লাহ তা’য়ালার জন্য করতেন। নবী করিম (সা.) অসংখ্য দোয়া পাঠ করতেন। তবে তিনি একটি দোয়া সবচেয়ে বেশি পাঠ করতেন।

সেই দোয়াটিকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়ে থাকে।
দোয়া: رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ (রাব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাহ্, ওয়াফিল আখিরাতি হাসানাহ্। ওয়াকিনা
আজাবান্নার)।

অর্থ: হে আমার প্রভু! আমাকে দুনিয়াতে সুখ দান কর, আখেরাতেও সুখ দান কর এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। – সূরা আল বাকারা: ২০১‍

doaবিশিষ্ট তাবেয়ি হজরত কাতাদাহ (রহ.) সাহাবি হজরত আনাসকে (রা.) জিজ্ঞাসা করলেন, নবী করিম(সা.) কোন দোয়া বেশি করতেন? উত্তরে সাহাবি হজরত আনাস (রা.) উপরোক্ত দোয়ার কথা জানালেন। তাই হজরত আনাস (রা.) নিজে যখনই দোয়া করতেন- তখনই দোয়াতে এই আয়াতকে প্রার্থনারূপে পাঠ করতেন। এমনকি কেউ তার কাছে দোয়া চাইলে তিনি তাকে এ দোয়া দিতেন। – সহিহ মুসলিম : ৭০১৬

হজরত আনাস (রা.) আরও বলেন, আল্লাহতায়ালা এ দোয়ায় দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণ ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা একত্রিত করে দিয়েছেন।

আল্লাহ তা’য়ালা আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুন। সেই সঙ্গে সকল প্রকার অকল্যাণ থেকে হেফাজত করুন। আমিন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র

রাসুল (সাঃ) এই দোয়াই সবচেয়ে বেশি পাঠ করতেন

আপডেট সময় : ০৫:৩৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭